বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রভিত্তিক এ ম্যাগাজিনটি প্রতিবছর প্রভাবশালীর তালিকা করে থাকে। আজ চলতি বছরের তালিকা প্রকাশ করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রভাবশালী এ ১০০ জনের নাম ও সংক্ষিপ্ত প্রোফাইল প্রকাশ করা হয়েছে। সেখানে লিডার ক্যাটাগরিতে রয়েছেন শেখ হাসিনা। এ তালিকার ২৬ জনের মধ্যে ২০ এ রয়েছেন।

তবে এ তালিকায় এ সময়ে আলোচিত অনেক নেতার নামই দেখা যায়নি। নাম নেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও।

তালিকায় এবার অনেক কম প্রবাভশালী এবং নতুনদের নামও উঠেছে।

লিডার ক্যাটাগরিতে প্রথমে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। দুইয়ে আছেনব্রিটিশ রাজপরিবারের উত্তরসুরি প্রিন্স হ্যারি।

টাইমের প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছেন চলতি বছরে ব্যাপক আলোচিত সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানও।

টাইমের ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর ছবিসহ তার জীবন-বৃত্তান্ত ছাপা হয়েছে। লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী।

বুশের সঙ্গে বিন সালমানের সাক্ষাত নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ