শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আরো ১০ হাজার শরণার্থী নেবে জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ১০ হাজার শরণার্থীকে নিজ ভূখন্ডে ঠাঁই দেবে জার্মানি। এ ব্যাপারে ইতোমধ্যেই সবুজ সংকেত দিয়েছে বার্লিন, জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন কমিশনার দিমিত্রিস আভ্রামোপুলোস।

ইইউ-এর পুনর্বাসন প্রকল্পে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জার্মানি। বহস্পতিবার দেশটির নতুন এ সিদ্ধান্ত প্রসঙ্গে দিমিত্রিস সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক স্তরে সংহতির প্রশ্নে আবারো এগিয়ে এসেছে জার্মানি।

যে সব শরণার্থীর পুনর্বাসন প্রয়োজন, তাদের আইনসম্মত এবং সুশিক্ষিত পথে ঠাঁই দেওয়া ইইউ প্রকল্পের লক্ষ্য। এর আওতায় ২০১৯ সালের মধ্যে অন্তত ৫০ হাজার উদ্বাস্তুকে অসুরক্ষিত স্থান থেকে ইউরোপীয় ইউনিয়নে জায়গা করে দেওয়া হবে।

জার্মানির পাশাপাশি অন্যান্য দেশও ৪০ হাজার শরণার্থীকে জায়গা করে দেবে। যার অর্থ, এই প্রকল্পের লক্ষ্যপূরণ হতে চলেছে। ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে পারে।

 

দেশটির আভ্যন্তরীণ মন্ত্রী হার্বাট কিকল জানান, তারা যতটা সম্ভব কঠোর শরণার্থী নীতি তৈরি করছেন। ২০১৫ সালে দেড় লক্ষ আবেদন আসে অস্ট্রিয়ার কাছে। যা ৮ দশমিক ৭ মিলিয়ন জনসংখ্যার দেশের জনসমষ্টির ১ দশমিক ৭ শতাংশ।

২০১৬ থেকে শরণার্থীর সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে অস্ট্রিয়া। ২০১৮ সালে মাত্র ৩০ হাজার শরণার্থীকে জায়গা দেওয়া হবে সেদেশে।

আরো পড়ুন- ‘তুরস্কে থাকা ৩৫ লাখ শরণার্থীকে ফেরাতে সিরিয়াকে নিরাপদ করতে হচ্ছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ