মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

শিশু ধর্ষণের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ রেখে অধ্যাদেশ জারি ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার ভারতের এনডিটিভির এক খবরে বলা হয়েছে,  ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি অধ্যাদেশ বা জরুরি নির্বাহী আদেশ সই করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশ পাস হয়।

মন্ত্রিসভার ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই বিধানের বিষয়টি প্রস্তাব করা হয়।

এর আগে গেলো সপ্তাহে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়নমন্ত্রী মানেকা গান্ধী ধর্ষকদের শাস্তির বিষয়ে বিদ্যমান আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে কাঠুয়া, উন্নাও এবং সুরাতসহ বিভিন্ন জায়গা ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল রয়েছে ভারত।

বিশেষ করে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আট বছর শিশু আসিফা বানুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে বিনোদন জগতের মানুষরাও প্রতিবাদ জানাচ্ছেন। এমনকি জাতিসংঘও এ নিয়ে মোদি সরকারে সঙ্গে কথা বলেছে। ভারত চরম বিব্রতকর অবস্থায় পড়েছি বিশ্বজুড়ে।

তবে এর আগেও এ ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু আগে তা প্রত্যেকবারই বাতিল হয়ে গিয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে মোদি সরকারও ধর্ষকদের কঠোর সাজার ব্যাপারে নিজেদের অনীহার কথা জানিয়েছিল। তখন কেন্দ্রীয় আইন কর্মকর্তা সুপ্রিম কোর্টকে বলেছিলেন, মৃত্যুদণ্ড সব সমস্যার সমাধান নয়।

তবে কাঠুয়া ও উত্তর প্রদেশের উন্নাও-এ ধর্ষকদের বাঁচাতে ক্ষমতাসীন বিজেপি নেতাদের তৎপরতায় ভারতে বিক্ষোভ নতুন মাত্রা লাভ করে। এমনই পরিস্থিতি ভারত সরকার এই অধ্যাদেশে পাস করলো।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ