শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

জমজ নয় একসাথে তিন সন্তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

সাভারে একসাথে তিনটি সন্তানের জন্ম দিলেন শারিমন আক্তার নামে এক স্কুলশিক্ষিকা। এদের মধ্যে মধ্যে দু’টি মেয়ে ও একটি ছেলে সন্তান।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার মধ্যরাতে ওই নারী গর্ভ থেকে ওই তিন শিশুর জন্ম হয়।

প্রসূতির স্বজনরা জানায়, শনিবার হঠাৎ করে শারিমনের প্রসব ব্যথা শুরু হরু হয়। এসময় তাকে দ্রুত নিয়ে এসে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা বেগম তার সিজার করলে জন্ম হয় তিন ফুটফুটে সন্তানের।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের চিকিৎসক এসএসও মো. আরিফ জানান, তিনটি নবজাতকের মধ্যে একটি সুস্থ। ওপর দু’টির কিছুটা অসুস্থ ও তাদের ওজন কম।

প্রসূতি শারিমন আশুলিয়ার দোসাইদ একে স্কুল এ্যান্ড কলেজে ইংরেজি বিভাগের শিক্ষিকা। স্বামী মিজানুর রহমান রোস্তমের সঙ্গে তিনি দোসাইদ এলাকার বদরুলের বাড়িতে ভাড়া থাকেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার গাড়াকান্দি গ্রামে বলে জানা গেছে।

আবারো চলন্ত বাসে গণধর্ষণের শিকার পোশাককর্মী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ