শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

যুক্তরাষ্ট্রে এবার নগ্ন বন্দুকধারীর হামলা; নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রে এবার এক নগ্ন বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের টেনেসি প্রদেশের ন্যাশভিল এলাকার একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। গুলিতে আহত হয়েছেন আরও অন্তত চারজন।

জানা যায়, রবিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ন্যাশভিল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ন্যাশভিল পুলিশ বলছে, ন্যাশভিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপশহর অ্যান্টিওচের ওয়াফেল হাউস রেস্টুরেন্টে রোববার ভোর সাড়ে ৩টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, হামলাকারীকে অপর এক ব্যক্তি বন্দুক দিয়ে হামলার জন্য উৎসাহিত করেছে। ওই হামলাকারী নগ্ন ছিল। হামলার পর সে হেঁটে পালিয়ে গেছে।

হামলাকারী ব্যক্তি ইলিনয় অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী যুবক ট্র্যাভিস রেইঙ্কিং বলে পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করেছে। ওয়াফেল হাউস রেস্টুরেন্টে হামলার সময় ব্যবহার করা গাড়িটি রেঙ্কিংয়ের নামে নিবন্ধিত বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

ঢাকায় আ’লীগের দুইগ্রুপের গোলাগুলি, ইউপি চেয়ারম্যান নিহত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ