শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সৌদিতে ফিটনেস সেন্টার বন্ধ : আঁটসাঁট পোশাকের বিজ্ঞাপনকে অশালীন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের ক্রীড়াবিষয়ক কর্তৃপক্ষ নারীদের আঁটসাঁট পোশাক পরিয়ে বিজ্ঞাপন তৈরিকে অশালীন ঘোষনা দিয়ে বন্ধ করে দিয়েছে একটি ফিটনেস সেন্টার।

রাজধানী রিয়াদে শুধু নারীদের জন্য ওই ফিটনেস সেন্টারটি চালু করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিটনেস সেন্টারের তৈরি প্রচারণামূলক ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজন নারী মডেলকে আঁটসাঁট পোশাক পরা অবস্থায় দেখানো হয়। সেই মডেলের চুল অনাবৃত ছিল। ভিডিও চিত্রে আরও দেখা গেছে, ওই নারী মডেল ব্যায়ামাগারে একটি পাঞ্চিং ব্যাগে ঘুষি মারছেন।

দেশটির ক্রীড়াবিষয়ক কর্তৃপক্ষের অভিযোগ, নারী মডেলকে আঁটসাঁট পোশাক পরিয়ে প্রচারণামূলক যে ভিডিও চিত্র তৈরি করা হয়েছে, তা ‘অশালীন’। ওই ভিডিও চিত্রের কারণে জনগণের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।

রাজকীয় আদালতের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৌদ আল-কাহতানি ফিটনেস সেন্টার বন্ধের ত্বরিত পদক্ষেপের প্রশংসা করেছেন। টুইট বার্তায় তিনি বলেছেন, নৈতিক অবক্ষয় না ঘটিয়ে আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব।

সৌদি ক্রীড়াবিষয়ক কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল-শেখ এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা এসব সহ্য করব না।’ তিনি আরও বলেন, ফিটনেস সেন্টারটির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। ওই ভিডিও চিত্র যাঁরা বানিয়েছেন, তাঁদের বিষয়ে তদন্ত করা এবং বিচারের মুখোমুখি করার আদেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম পরামর্শক এই তুর্কি আল-শেখ।

এসএস

আরো পড়ুন : আড়াই মাসের দীর্ঘ ছুটি কওমি মাদরাসায়; কী করবে শিক্ষার্থীরা?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ