শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সংবাদমাধ্যমের হাতে মসলা তুলে দেবেন না; বিজেপি বিধায়কদের মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজেপি সাংসদ, বিধায়কদের পরামর্শ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবাদমাধ্যমের সামনে বিতর্কিত কথাবার্তা বলে তাদের হাতে মসলা তুলে দেবেন না।

বরং সোশ্যাল মিডিয়ার পূর্ণ সদ্ব্যবহার করে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার সওয়াল করেছেন তিনি।

নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে দলীয় সাংসদ, বিধায়কদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভুল করে সংবাদমাধ্যমের হাতে মশলা তুলে দিচ্ছি আমরা। যেই ক্যামেরা দেখতে পাচ্ছি, তখনই বিবৃতি দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছি যেন আমরা বিরাট কোনও সমাজ বিজ্ঞানী বা বিশেষজ্ঞ! আর ভুলভাল ওই সব বিবৃতি ব্যবহার করছে সংবাদমাধ্যম।

সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করে জনসংযোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। যুব সমাজের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মুদ্রা যোজনার সুযোগসুবিধে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে সরকারি প্রকল্পে সকলে উপকৃত হয়, দেশে উদ্যোগপতির সংখ্যা বাড়ে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ