শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইরানের রেড লাইন অতিক্রম করলে আমেরিকার পরাজয় নিশ্চিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার রাশিয়ার উদ্দেশ্যে ইরান ত্যাগের আগে তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা ও ইউরোপ ইরানের রেড লাইন অতিক্রম করলে তারা নিশ্চিতভাবে পরাজিত হবে।

পরমাণু সমঝোতা প্রসঙ্গে তিনি বলেছেন, পরমাণু সমঝোতায় যেকোনো ধরণের পরিবর্তন ও সংস্কার অথবা তা পুরোপুরিভাবে বাস্তবায়ন না করার অর্থ হলো ওই সমঝোতা নষ্ট করা। সমঝোতাকে অস্তিত্বহীন করার সঙ্গে এর কোনো তফাৎ নেই।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং তাকফিরি সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য ইরান অনেক মূল্য দিয়েছে। এ কারণে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের কিছু আঞ্চলিক মিত্রের অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপের বিষয়ে ইরান নীরব থাকতে পারে না।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, মিথ্যা নাটক সাজিয়ে ভয়-ভীতি প্রদর্শনের দিন শেষ হয়ে গেছে। এ বাস্তবতা আমেরিকাকে উপলব্ধি করতে হবে। আর তা উপলব্ধি করতে ব্যর্থ হলে এর জন্য তাদেরকেই মূল্য দিতে হবে।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ