শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বৈশাখী মেলার নামে প্রকাশ্যেই জুয়ার আসর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান এইচএসসি পরীক্ষার মধ্যেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বৈশাখী মেলার নামে চলছে রমরমা জুয়ার আসর। গেলো এক সপ্তাহ ধরে শুরু হওয়া কালীগঞ্জ কাশিপুর রেলওয়ে মাঠে বৈশাখী মেলার নামে চলছে উন্মুক্ত স্থানে জুয়া ও র‌্যাফেল ড্র।

স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকিং করে মেলার প্রচার করা হচ্ছে। এলাকার উঠতি যুবকরা ভোর রাত পর্যন্ত ভিড় জামাচ্ছেন জুয়ার আসরে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মেলার নামে চলছে চরকা খেলা, জুয়ার আসর। মেলায় বসানো হয়েছে হরিণ, বাঘ, সিংহ ও পাখিসহ বিভিন্ন মার্কার চরকা ড্র।

আয়োজকরা এতই বেপরোয়া যে নামাজের সময় পর্যন্ত মাইক বন্ধ করছে না। মেলার নামে গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছে প্রচার মাইক। এ নিয়ে এলাকার সাধারণ মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায় বলেন, মেলার নামে জুয়া খেলা হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ