শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

রাজশাহীতে ৩ দিন ধরে মাদরাসা শিক্ষক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খাইরুল ইসলাম নামের এক মাদরাসা শিক্ষক তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।

এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খাইরুল ইসলাম উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

গত রবিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার বিকাল পর্যন্ত তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা।

খাইরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম তার জিডিতে বলেছেন, গত রবিবার বিকালে খাইরুল ইসলাম বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজের পান বরজে কাজ করতে যান। কিন্তু সন্ধ্যার দিকে রোজিনা পান বরজে গিয়ে তার স্বামীকে পাননি। তবে সেখানে তিনি তার স্বামীর সাইকেল, কীটনাশক স্প্রে করার মেশিন ও গেঞ্জি পড়ে থাকতে দেখেন। এরপর তিনি মুঠোফোনে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন বলেন, থানায় জিডি হওয়ার পর তারাও খাইরুল ইসলামকে খুঁজতে শুরু করেছেন। কিন্তু মঙ্গলবার বিকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

জাহাজ খেকো মাছ তৈরি করছে তুরস্ক! (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ