শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আফগানিস্তানে অর্ধ মিলিয়ন মানুষের জীবন হুমকির মুখে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আন্তর্জাতিকভাবে কাজ করা জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ নানা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের অধিকাংশই শিশু।

বেসরকারি গণমাধ্যমের ভাষ্য মতে, ইউনিসেফের পক্ষ থেকে পরিচালিত এক জরিপে দেখানো হয়েছে পুষ্টিহীনতা, রুক্ষ আবহাওয়ার কারণে আফগানিস্তানের ৩৪ প্রদেশের ২২ প্রদেশের শিশুরা জীবন বিধ্বংসী নানা স্বাস্থ জাটিলতায় আক্রান্ত।

রিপোর্ট বলছে, ১০ প্রদেশের মানুষের অবস্থা খুবই খারাপ। এখানে ১০-২০শতাংশ পানির উৎস শুকিয়ে গেছে। যার ফলে ১ মিলিয়ন মানুষ পানি সংকটে পড়েছে। আরো ২ মিলিয়ন মানুষ অচিরেই পানি সংকটে পড়তে পারেন।

ইউনিসেফ আরো জানায়, আক্রান্ত এলাকাগুলোতে মানুষ কেবল পানি সংকটেই নয় অনেক জায়গায় খাদ্য সংকটও দেখা দিয়েছে। অনেক পরিবার ঠিক মতো দু বেলা রুটিরও ব্যবস্থা করতে পারছেন না। আফগান শিশুরা নানা চ্যলেঞ্জ মোকাবেলা করার সাথে সাথে এখন খাদ্য সংকটেরও মুখোমুখি হতে হচ্ছে।

সরকার ও বিশ্ব সাহায্য সংস্থাগুলো যদি তাদের দিকে দৃষ্টি না দেয় তাহরে তাদের জীবনে বিপর্যয় নেম আসা খুব স্বাভবিক ।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ