শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাশ্মিরে সংঘর্ষ; দুই পুলিশসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল মঙ্গলবার জম্মু-কাশ্মিরে এক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ মোট ছয় জন নিহত হয়েছে। অন্যদিকে, স্বয়ংক্রিয় রাইফেলসহ এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় দীর্ঘ বারো ঘণ্টাব্যাপী  কথিত সন্ত্রাসবাদবিরোধী অভিযানে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে চার গেরিলা ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন।

নিহত গেরিলারা জৈশ-ই-মুহাম্মদ সদস্য বলে বলা হচ্ছে। এদের মধ্যে আবিদ ও ইসফাক নামে দু’জন রাজ্যের খানগান্দ ও হান্দওয়াড়া এলাকার বাসিন্দা হলেও ওমর খালিদ ও ইয়াসীর নামে অন্য দু’জন ‘পাকিস্তানি বাসিন্দা’ বলে পুলিশ দাবি করছে।

এদিকে, গতকাল রাত থেকে তারিক ভাট নামে এক পুলিশ সদস্য এ কে ৪৭ রাইফেলসহ নিখোঁজ হয়েছেন। মধ্য কাশ্মিরের বাডগাম জেলার পাখেরপোরা এলাকার একটি ফাঁড়িতে নৈশ প্রহরায় নিয়োজিত ছিলেন তারিক ভাট। রাত ৯ টা নাগাদ তিনি স্বয়ংক্রিয় রাইফেল ও গুলিসহ নিরুদ্দেশ হওয়ায় প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ