বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

স্ত্রীসহ দলের কর্মীদের হামলার শিকার ‍যুবলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কুপিয়ে ও পিটিয়ে যুবলীগ নেতা মো. হেলালের (২৭) হাত-পা ভেঙে দিয়েছে নিজ দলীয় কর্মীরা। এ সময় তার স্ত্রীকেও পিটিয়েছে তারা।

বুধবার বিকালে গাংচিল কিল্লার বাজার শেখ রাসেল স্মৃতি সংসদ ভাঙচুর করার এ হামলার ঘটনা ঘটে।মো. হেলাল উপজেলার গাংচিল গ্রামের মৃত ছেরাজল হকের ছেলে। তিনি চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ও কিল্লা বাজার শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি এবং ওই বাজারের ব্যবসায়ী।

বুধবার বিকালে গাংচিল কিল্লার বাজার শেখ রাসেল স্মৃতি সংসদ ভাঙচুর করার পর হেলালকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। রাতে কিল্লা বাজারে হেলালের ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাঙচুর ও দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বর্তমানে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গাংচিল এলাকার কিল্লা বাজারের ব্যবসায়ীরা জানান, বুধবার বিকালে শেখ রাসেল স্মৃতি সংসদে হেলাল ঘুমাচ্ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের করিম, আবদুর রহিম, শহীদ সর্দার, তারেকের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী হেলালের ওপর হামলা চালায়।

সংবাদ পেয়ে হেলালের স্ত্রী মনোয়ারা বেগম তাকে উদ্ধার করতে গেলে তাকেও সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা হেলাল ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ