শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

জোটের স্বার্থে সিলেট-৪ আসন আমাদের দিতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখা মাসিক বৈঠক ২৬ এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার হোসাইনিয়া আরাবিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ মাওলানা আবদুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমুকীর সম্মুখীন। মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রতিদিন মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হচ্ছে। সরকার উন্নয়নের নামে লুটপাট করে যাচ্ছে। সিলেট-৪ আসনের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা।

তিনি বলেন, ইতিমধ্যে কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দ যে কয়েকটি আসন ২০ দলীয় জোটের কাছে দাবী করেছে তার মধ্যে সিলেট-৪ আসনটি অন্যতম। আমি আশাকরি জোটের বৃহৎ স্বার্থে সিলেট আসন জমিয়তকে ছাড় দিবে।

সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সহ সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, প্রচার সম্পাদক ডা. মাওলানা আবুল খায়ের, সহ প্রচার সম্পাদক মাওলানা সিফতুল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আজিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা হাসান আহমদ, মাওলানা জিয়াউর রহমান কাওসার, মাওলানা বিলাল উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা মাহফুয আহমদ, মাওলানা মাশুক আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা জাকির হোসাইন, অফিস সম্পাদক মাওলানা এখলাছুল আম্বিয়া, মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা আজির উদ্দিন, মাওলানা তোফাজ্জুল, আবুল হাসানাত, তোফায়েল আহমদ, আব্দুল্লাহ মাহফুয প্রমুখ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ