শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'র নবীন বরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নবীন বরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

চবি সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিব আর রহমান এর সঞ্চালনায় আজ সকাল ১১টায় ক্যাম্পাস কার্যালয়ে এ অনুষ্টান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রিয় কমিটির সেক্রেটারি জেনারেল এম হাসিবুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে নবীন ছাত্রদের মাঝে ইসলামী রাষ্ট্রের রুপরেখা ও তা প্রতিষ্টার উপর গুরুত্বপুর্ণ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, স্বাধিনতার ইশতেহারে যে সাম্য-মানবিক মর্যাদা ও বাক স্বাধিনতার কথা ছিলো তা আদৌ পরিপূর্ণভাবে পায়নি জনগন।

যে ছাত্র জনতা বায়ান্ন ও স্বাধিনতার নেতৃত্ব দিয়েছে আজ দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ক্ষমতার সিড়ি হয়ে তারা হল দখল, টেন্ডার ও হত্যা-সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে।

আজ কোন ছাত্র যখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখে তখন মা বাবা প্রথম যে উপদেশটা দিয়ে থাকে তা হলো "বাবা কোন ধরণের রাজনীতিতে নিজেকে জড়াবেনা"।

যে ছাত্র রাজনীতি ছিলো গৌরবের কেনো আজ মা বাবারা সে ছাত্র রাজনীতি তার সন্তানকে নিষেধ করছে? তার একমাত্র কারণ আজকের অসুস্থ ও ক্যাডারভিত্তিক ছাত্র রাজনীতি।আর তার জন্য দায়ি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন।

তারা আজ সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। ছাত্রদের ঠেলে দিচ্ছে অনৈতিকতার দিকে।
তাই ক্যাম্পাস জীবনে শিক্ষার পাশাপাশি নৈতিকতার শিক্ষা, ইসলাম ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হলে একটি প্লাটফর্ম হিসেবে ইশা ছাত্র আন্দোলনের বিকল্প নেই।

তিনি নবীন ছাত্রদের মাঝে ব্যক্তি জীবনে সালাত আদায়ের পাশাপাশি রাষ্ট্রিয় জীবনে সালাত প্রতিষ্টার দাওয়াত প্রদান করেন।

অনুষ্টান শেষে নবীনদের মাঝে সাংগঠনিক প্রকাশনা সাম্পগ্রি উপহার হিসেবে বিতরণ করেন চবি ইশা ছাত্র আন্দোলন নেতারা।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রিয় শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি নূরুল বশর আজিজী, চট্টগ্রাম উত্তরজেলা সহ সভাপতি এমদাদ উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি আতিকুর রহমান নবীন, চবি কমিটির সহ সভাপতি নিজাম উদ্দীন, দফতর সম্পাদক খোরশেদ, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি)এর কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আব্দুল কাদের জিলানী প্রমুখ।

আরো পড়ুন- কাকরাইল মারকাজ ছাড়তে হচ্ছে মাওলানা জুবায়ের ও ওয়াসিফকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ