শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

হাটহাজারীতে দোকান বিক্রয় মেলা ও নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বিপরীতে এস আর শপিং সেন্টারের দোকান বিক্রয় মেলা ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

২৯ এপ্রিল রোববার বেলা ১২টায় নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।

এ সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

সুপার প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং পরিচালক এ. কে এম শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইফুল, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো.জাকির, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহা আলম, ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভু, গড়দুয়ারার সরোয়ার মোর্শেদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আলী আজম, সুপার প্রপার্টিজের পরিচালক আবুল কালাম।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে এক মেজবানের আয়োজন করেন কর্তৃপক্ষ।

সুপার প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, হাটহাজারীতে পাঞ্জাবী ও থান কাপড়ের একমাত্র মার্কেট হিসেবে এস আর শপিং সেন্টারটি নির্মিত হচ্ছে।

এ ছাড়া মার্কেটটিতে রেডিমেড গার্মেন্টস, কিডস শপ, শাড়ির শো-রুম, বুটিকস হাউজ, জেনটস শো রুম ও লেদার শপও থাকবে।

২০১৯ সালের মধ্যেই মার্কেটটি নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে মার্কেটের ৬০ভাগ দোকান অগ্রিম বুকিং শেষ হয়েছে। বাকি দোকানগুলো আকর্ষণীয় মূল্যে বরাদ্ধ চলছে।

‘রমজানে নিজ নিজ এলাকায় নমাজ ও কুরআন শিক্ষা চালু করুন’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ