শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

৬ মাসেই মরতে পারে ৩ কোটি মানুষ: বিল গেটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: নতুন এক প্রাণঘাতী রোগ আসছে পৃথিবীতে। দেশে দেশে এ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়বে। অপ্রতিরোধ্য এ রোগের কারণ বুঝে আগেই ৬ মাসের মধ্যে মারা যেতে পারে ৩ কোটি মানুষ।

শুক্রবার ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটি ও দ্যা নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন আয়োজিত মহামারী বিষয়ক এক আলোচনায় এমনটা বললেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস । খবর বিজনেস ইনসাইডার, দ্য ইন্ডিপেনডেন্ট।

তিনি বলেন, এ রোগ আগামী দশকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে দেশে দেশে। এ মরণব্যাধি মোকাবেলায় প্রস্তুত নয় বিশ্ব।

আরও বলেন, আমরা বিশ্বব্যাপী শিশুদের দারিদ্রমুক্ত করছি। পোলিও ও ম্যালেরিয়ার মত রোগ নির্মূলে ভালো কাজ করছি। কিন্তু ক্ষেত্র রয়েছে যেখানে বিশ্ব বেশি এগুতে পারেনি।

তা হচ্ছে মহামারি বিষয়ে প্রস্তুতি। যদিও বর্তমান বিশ্বে মানুষ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছে যাচ্ছে।

বিল গেটস ইন্সটিটিউট ফর ডিজিজ মডেলিং’র রিপোর্টের অনুলিপি উপস্থাপন করেন।

তাতে দেখা যায় যে ১৯১৮ সালে প্রাদুর্ভাব ঘটা এক মহামারি ফ্লুতে ৫ কোটি লোক মারা গিয়েছিল। আর ওই রকম নতুন ফ্লুতে মাত্র ৬ মাসের মধ্যে ৩ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

আরো পড়ুন-ইমরান খানের নতুন পাকিস্তান গড়ে তোলার লক্ষ্যে ১১ দফা ইশতেহার প্রকাশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ