বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

নিখোঁজ ৭ মাদরাসা ছাত্র উদ্ধার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমী মাদরাসার নিখোঁজ ৭ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত শিক্ষক আব্দুস ছাত্তার পালিয়ে গেছে।

দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার তিরইল থেকে তাদের উদ্ধার করে বিকেলে ছাত্রদের পরিবারের কাছে হস্তান্তর করে নাটোর সদর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদরাসার মক্তব বিভাগের শিক্ষক আব্দুস সাত্তার মাদরাসার ৭ শিক্ষার্থীকে অন্যস্থানে ভালো পড়ানোর প্রলোভন দেখিয়ে বুধবার রাত ১টার দিকে মাদরাসা থেকে নিয়ে যায় বলে ।

বৃহস্পতিবার সকালে ওই ৭ ছাত্রর পরিবার তাদের মাদরাসায় না পেয়ে পুলিশকে জানায়। পুলিশ দুপুরে সিংড়া তিরইল এলাকায় শিক্ষক আব্দুস ছাত্তারের ভগ্নিপতি আবু হানিফের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রদের উদ্ধার করে।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, শিক্ষক আব্দুস ছাত্তার ওই বাড়িতে শিক্ষার্থীদের রেখেই পালিয়ে যায়। কি কারণে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিলো তা নিশ্চিত করতে পারেননি তিনি। আর উদ্ধার হওয়া ছাত্রদের বয়স ৮ থেকে ১৪ বছর। এই ঘটনায় মাদরাসার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ