শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে মাহাথিরের বিরুদ্ধে তদন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারইসলাম: মালয়েশিয়ার উন্নয়নের রূপকার ও দেশটির ২২ বছরের (১৯৮১-২০০৩) সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে দেশটির কর্মকর্তারা নতুন করে আনা এন্টি ফেক নিউজ ল’তে তদন্ত করছে।

৯ মে দেশটিতে সাধারণ নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন মাহাথির। তাই হঠাৎ এমন ঘোষণাকে অনেকে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে দেখছেন এ অভিযোগকে।

বুধবার দেশটির পুলিশ জানিয়েছে, তারা গত মাসে মাহাথিরের একটি মন্তব্যের বিষয়ে তদন্ত করবেন। মাহাথির অভিযোগ করেছিলেন কুয়ালালামপুর থেকে ল্যাঙ্কাউ যাওয়ার পথে তার বিমানে নাশকতার চেষ্টা করা হয়েছিল।

তবে বিমানের পাইলট বলছেন, বন্ধ করার আগেই বিমানটির টায়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেশটির পুলিশের একজন কর্মকর্তা মাজলাম লাজিম রয়টার্সকে বলেন, মাহাথিরের বিরুদ্ধে ভুয়া সংবাদ ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযোগের বিষয়ে মাহাথিরের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ধরনের অভিযোগের শাস্তি হিসেবে পাঁচ লাখ রিঙ্গিট জরিমানা ও ৬ বছরের জেলের বিধান করা হয়। গত মাসেই এন্টি ফেক নিউজ ল’ করে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন সরকার। তখন এই আইনকে অনেকে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা করেন।

আরো পড়ুন- পূজার ছুটি চেয়ে হিন্দু শিক্ষক পেলেন হজে যাওয়ার ছুটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ