শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরগুনা সদর হাসপাতালের টয়লেট থেকে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে টয়লেট পরিষ্কার করছিলেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হাসিনা বেগম। একপর্যায়ে হাসপাতালের নিচ তলায় টয়লেট পরিষ্কার করার সময় মহিলা টয়লেটের মেঝেতে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কে বা কারা সন্তানটিকে এভাবে ফেলে গেছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী হাসিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি মেঝে পরিষ্কার করতে গিয়ে লাশ দেখে চমকে উঠি। তবে কোথা থেকে শিশুটির লাশ এখানে এলো তা বলতে পারছি না। আমি দেখার সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এবিষয়ে বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মী শিশুর লাশটি দেখে আমাদের খবর দিলে আমরা তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করি।’ তবে কার কিংবা কীভাবে লাশটি এখানে এলো সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

বরগুনার সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে শিশুর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত একটি চিঠির প্রেক্ষিতে আমরা সাধারণ ডায়েরি করে তদন্ত করছি।’

হাসপাতালে খোঁজ খবর নেয়া হচ্ছে, যে বা যারাই এর সাথে জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ