শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

৮০০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বুধবার রাতে ময়মনসিংহ শহরের নওমহল এলাকার একটি বাড়ি থেকে  ৮০০টি ইয়াবা বড়িসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা বড়িগুলো নিজের কাছে রেখেছিলেন।

জানা যায়, গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবলের নাম মোখছেদুল ইসলাম (৩২)। তাঁর বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। তিনি ময়মনসিংহ পলিশ লাইনে কর্মরত। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন সুনামগঞ্জ জেলার দেবাশীষ (১৯) এবং ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা সৌরভ (১৯)। দেবাশীষ ময়মনসিংহ শহরের একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখছেদুল জানিয়েছেন, তিনি প্রথমে নিজে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকাসক্তি থেকেই তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। মাহমুদুল ইসলাম জানান, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এসআই ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ