বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

অনেকদিন পর কারাগারের বাইরে সাঈদী : চিকিৎসা শেষে ফের কাশিমপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাশিমপুর কারাগারে বন্দি আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি ব্যাক পেইনসহ বিভিন্ন অসুখে ভুগছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা জানান, চিকিৎসকের পরামর্শে তাকে সকাল ৮টার দিকে ঢাকার শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা নিয়ে তিনি আবার বিকেলে কারাগারে ফিরে আসেন। তিনি মাবতাবিরোধী এক মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত।

কাশিমপুর কারাগারের এক চিকিৎসক জানান, দেলাওয়ার হোসাইনর সাঈদী পায়ে ব্যথা ও বেক পেইন রয়েছে। তার বাইপাস সার্জারিও হয়েছিল।

এসব চেকআপ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার করা হয়েছিল।

ওই কারাগারে জেলার মো. আনোয়ার হোসেন জানান, ২০১৩ সালের ৮ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ