শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতে নিহত ১২৫, আরো ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরাঞ্চলে ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৫ জন হয়েছে। এর মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো ঝড় হতে পারে বলে উল্লেখ করে সতর্ক। করে দিয়েছেন।

ঝড়ো হাওয়া ও বজ্রপাতে বহু গ্রাম তছনছ হয়ে গেছে। ঘরবাড়ির দেয়াল ধসে গেছে। আহত হয়েছেন অনেকে। উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার কার্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত ২০ বছরে এত মৃত্যুর ঘটনা ঘটল। এই সংখ্যা আরো বাড়বে বলেও আশঙ্কা করছেন কর্মকর্তারা।

লোকজনকে সতর্ক থাকতে বলেছে রাজ্য ত্রাণ কমিশনারের কার্যালয়। শুক্রবার ভারতের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সপ্তাহান্তে বিস্তৃত আকারে ঝড় হতে পারে।

উত্তর প্রদেশ ও রাজস্থানে ঝড়ে বিদ্যুৎ চলে গেছে, গাছপালা উপড়ে গেছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অনেক পশু মারা গেছে।

উত্তর প্রদেশের আগ্রা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী রাজস্থান রাজ্যের আলওয়ার, ভারতপুর ও ধলপুরে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের বেশির ভাগই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় ধূলিঝড় ও বজ্রপাতের বাড়ি ধসে তাদের মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন। উত্তর প্রদেশের রাজ্য সরকার নিহতদের পরিবারপ্রতি চার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন- ঝড়-তুফানের দিনে যে দোয়া পড়বেন (ভিডিও)

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ