শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নিউইয়র্কে স্ত্রী হত্যাচেষ্টার দায়ে বাংলাদেশির জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪ তলা থেকে ফেলে দিয়ে স্ত্রী হত্যাচেষ্টার মামলায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাংলাদেশি মোহাম্মদ খায়ের চৌধুরীকে ১৮ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এই দণ্ডভোগের পর আরো ৫ বছর তাকে কঠোর নজরদারিতে অতিবাহিত করতে হবে ৩০ বছর বয়সী খায়েরকে। জেল থেকে মুক্তি লাভের পর আজীবন সে তার স্ত্রীর আশপাশে যেতেও পারবে না। ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট ২ মে এ রায় প্রদান করেছে।

কোর্টের উদ্ধৃতি দিয়ে ডিস্ট্রিক্ট এটর্নীর মুখপাত্র মিস মেলানি ৩ মে এ প্রতিনিধিকে আরো জানান, ২০১৪ সালের ২৪ জুলাই বিকেল ৫টায় ব্রঙ্কসের ১৪১৮ জেরিগা এভিনিউতে অবস্থিত বিল্ডিংয়ের চতুর্থ তলায় সি নম্বর এপার্টমেন্টের বেডরুম থেকে তাহমিনা রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।

জানলা দিয়ে পড়ার সময় তাহমিনা দু’তলার ছাদে আটকে যান। তাহমিনার স্বামী খায়ের চৌধুরী তার ঘাড় ধরে জানলা দিয়ে ছুড়ে মারেন বলেও আদালতে প্রমাণিত হয়েছে। তাহমিনাকে মরনাপন্ন অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। টানা দু’মাস ছিলেন কোমায়।

সে সময় তার স্বামী পুলিশকে জানিয়েছিলেন যে, তাহমিনা আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেন। তাহমিনার জ্ঞান ফিরলে পরিস্থিতি পাল্টে যায়। তদন্ত কর্মকর্তারা জানতে সক্ষম হন যে, তার স্বামী খায়ের চৌধুরীই তাকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলেন।

মৌলভীবাজার জেলা সদরের অধিবাসী তাহমিনা এবং তার স্বামীর পরিবার পরস্পরের আত্মীয় এবং অভিভাবকদের আগ্রহেই বিয়ে হয়েছিল।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ