শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

আরও ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন আর ইসরায়েলের চলমান সহিংসুতার জের ধরে আরও তিন নাগরিককে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা।

৩০ মার্চ বেদখল ঘরবাড়িতে ফেরার জন্য ফিলিস্তিনিরা 'দি গ্রেট মার্চ ফর রিটার্ন' বা ঘরে ফেরার যাত্রা শুরু করার পর এ নিয়ে ৫২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল।

রোববার গাজা সীমান্ত এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করেন ইসরাইলি সেনারা।তিনজনের মধ্যে দুজনের নাম জানাতে পেরেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হলেন- বাহা রহমান কুদিহ (২৩) ও মুহাম্মদ আবু রায়দা (২০)।

এর আগে গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে শনিবার এক বিস্ফোরণে ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাসের ছয়জন নিহত হয়েছেন।

হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেড এ ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করে জানিয়েছে, এ বিস্ফোরণে তাদের দলের সদস্যরা হতাহত হয়েছেন বলে জানায় তাদের এক মুখপাত্র।

আরো পড়ুন- ১০ মে জমকালো গজল সন্ধ্যা করতে যাচ্ছে কিশোরগঞ্জের দিশারী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ