শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

বোনকে ভারত পাচারের অভিযোগে ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় চাচাতো বোনকে (১৮) ভারতে পাচারের অভিযোগে চাচাতো ভাই হাবিবুর রহমান গাজীকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের মৃত কেয়াম উদ্দীনের ছেলে।২০০৫ সালের ৮ জুন সকাল ৯টার দিকে আসামি হাবিবুর তার চাচাতো বোনকে তার শ্বশুর বাড়ি যশোর জেলা বাঁগআচড়া গ্রামে বেড়াতে নিয়ে যায়।

হাবিবুর তার শ্বুশুর বাড়িতে তাকে তিন দিন রাখার পর ১১ জুন বাড়িতে নিয়ে আসার নামে পথিমধ্যে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে ভারতে নিয়ে যায়। পরে তাকে ভারতের বিজয়নগর পতিতালয়ে বিক্রি করে সে বাড়ি চলে আসে।

সেখানে ৪ মাস থাকার পর বাংলাদেশি এক লোকের সহযোগিতায় ওই তরুণী দেশে ফিরে এসে নিজে বাদী হয়ে চাচাতো ভাই হাবিবুর রহমানের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে।

আরো পড়ুন- রমজানের বিশ্বসেরা পাঁচ সংগীত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ