শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

রমজানে কাশ্মীরে সামরিক অভিযান বন্ধ ঘোষণা ভারতের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার  এক খবরে বলা হয়েছে, পবিত্র রমজানে শান্তিময় পরিবেশ বজায় রাখার জন্য ভারত সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কাশ্মীরে সকল ধরনের সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তথ্যটি জানা গেছে।

প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত কয়েক মাস কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর অভিযানের বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন নিহতের ঘটনায় চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এই ঘোষণা দিলো ভারত।

বুধবার একাধিক টুইটে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই ঘোষণা মুসলিমরা শান্তিপূর্ণ পরিবেশে রমজান পালন করতে পারবেন।’ তবে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘যদি হামলা চালানো হয় তাহলে পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে’ ভারতীয় নিরাপত্তাবাহিনীর। কাশ্মীরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর প্রায় ৫ লাখ সদস্য মোতায়েন রয়েছে।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বুধবার জানান, তিনি আশা করছেন ভারতের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি সংলাপের জন্য শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে।

ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গত বছর হতে এ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর অভিযানে ২৭০ জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছেন। এই মাসের শুরুতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ বেসামরিক ও ৫ বিদ্রোহী নিহত হন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ