শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

খুলনায় স্থগিত হওয়া ৩ কেন্দ্রে ভোট ৩০ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিত হওয়া তিন কেন্দ্রে আগামী ৩০ মে ভোটগ্রহণ হবে। জালভোট ও অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছিল।

ভোট স্থগিত হওয়া কেন্দ্রগুলো হল- ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্র।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। নির্বাচনের দিন রাতেই ভোট জালিয়াতির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

১৫ মে অনুষ্ঠিত নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৮৬টির ফলাফলে নৌকা প্রতীকে তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক হাতপাখা মার্কায় পেয়েছেন ১৪,৩৬৩ ভোট। জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী এস এম শফিকুর রহমান পেয়েছেন ১০৭২ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মিজানুর রহমান বাবু কাস্তে মার্কায় পেয়েছেন ৫৩৪ ভোট।

খুলনা সিটি নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে হতাশ মার্কিন রাষ্ট্রদূত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ