শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

গো-হত্যার অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মধ্য প্রদেশের সাতনা জেলায় গোহত্যার অভিযোগে রিয়াজ নামের এক যুবককে গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় আরো একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়- বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াজ ও শাকিল নামে দুই যুবক গরু মাংস নিয়ে যাচ্ছিলেন। তারা আমগড় গ্রামের পৌঁছালে গ্রামের কয়েকজন যুবক তাদের ধরে প্রচণ্ড মারধর করে। শুক্রবার ভোরে রিয়াজ মারা যান। শাকিলের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতনার পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনায় ৪-৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে জবাই করা একটি গরুর দেহ ও এক বস্তা গরুর মাংস উদ্ধার করা হয়েছে।

এর আগে জানুয়ারিতেও বিহারের মুজফফরপুরে উত্তেজিত জনতা একটি ট্রাকে ভাঙচুর চালায়, মারধর করে চালককে। তাদের সন্দেহ ছিল, ওই ট্রাকে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছে।

এইচজে

আরো পড়ুনভারতের নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে ‘ইসলামি সন্ত্রাসাবাদ’!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ