শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

বরিশালের মাদরাসা সুপারকে লাঞ্ছনার ঘটনায় আরও একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বাকেরগঞ্জে মাদরাসা সুপারকে মাথায় মল ঢেলে লাঞ্ছনার ঘটনায় সোহেল খন্দকার নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ মে) দুপুরে নগরীর লাইন রোডে জেলা পুলিশের সদর সার্কেল অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন, এ নিয়ে এ ঘটনায় এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘শনিবার (১৯ মে) দিবাগত রাতে এই ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সোহেলকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মহিষকাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সোহেল বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের এমদাদ খন্দকারের ছেলে সোহেল। তাকে তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে।’

এ মামলায় সোহেলের আগে গ্রেফতার হওয়া অন্য তিন জন হলো বাকেরগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামের মৃত হাসেম মুসল্লির ছেলে মিনজু মুসল্লি, একই এলাকার ফারুক মুসল্লির ছেলে ফরহাদ মুসল্লি ও বাকেরগঞ্জ পৌরসভার হারুন হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন।

গত ১১ মে বাকেরগঞ্জ উপজেলার কাঠালিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাওলানা আবু হানিফকে মারধর ও মাথায় মল ঢেলে লাঞ্ছিত এবং তার ভিডিও ধারণ করা হয়। লাঞ্ছনার শিকার আবু হানিফ ও তার পরিবার লোকলজ্জায় বিষয়টি গোপন রাখতে চাইলেও ১৩ মে লাঞ্ছনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।

পরে আবু হানিফ বাদী হয়ে নিজের ছোট ভাই জাকারিয়া হোসেন জাকিরসহ আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয় জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ কেমন হিংস্রতা; বয়স্ক মুরব্বির মাথায় মল ঢেলে ভিডিও ধারণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ