শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করল প্যারাগুয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব প্রতিবাদ ও আইনকে উপেক্ষা করে এবার তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে (জেরুসালেম) দূতাবাস স্থানান্তর করেছে প্যারাগুয়ে।

দূতাবাস স্থানান্তর উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার ফিলিস্তিনিদের প্রচণ্ড বিক্ষোভের মধ্যেই ‌আমেরিকার পথ অনুসরণ করে দ্বিতীয় দেশ হিসেবে গুয়াতেমালা বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরিয়ে নেয়। গুয়াতেমালার প্রেসিডেন্টের উপস্থিতিতে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে ৬০ জনের ফিলিস্তিনি শহীদ হন। আহত হয় কয়েক হাজার মানুষ। ২০১৪ সালে গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার পর সেখানে এত বেশি হতাহতের ঘটনা আর ঘটেনি।

বিক্ষোভের মধ্যেই বায়তুল মুকাদ্দাসে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।

এতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনারসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান ট্রাম্প। সূত্র: পার্সটুডে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ