শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ৩ জেলায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাবের সঙ্গে তিন জেলার মাদকব্যবসায়ীদের গুলি বিনিময়ের তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

জেলাগুলো হলো, টাঙ্গাইল, রাজশাহী ও ঝিনাইদহ। র‌্যাব সদরদপ্তর থেকে মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইলে র‌্যাবের সাথে গুলি বিনিময়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ নিহত হয়। রোববার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় দুই র‌্যাব সদস্যও আহত হয়।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

এদিকে রাজশাহীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় লিয়াকত আলী মন্ডল (৪০) নামের অপর এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮২৩ পিস ইয়াবা, বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১ টি গুলি খোসা।

এছাড়া রাত দেড়টার দিকে ঝিনাইদহের কালিগঞ্জ এলাকায় র‌্যাবের চেকপোস্ট চলাকালীন সময়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ী সবদুল মন্ডল (৪০) নিহত হয়। তার বাড়ি একই উপজেলার নরেন্দ্রপুরে। তার কাছ থেকে বস্তাভর্তি ১০০ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

মাদকের কলোনিতে র‌্যাবের অভিযান, বন্দুকযুদ্ধে নিহত ২

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ