শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

১০ বছরের আবাসিক ভিসা দিচ্ছে আমিরাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমিরাতের মন্ত্রিপরিষদ কৃতি ছাত্র, বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্যে ১০ বছরের আবাসিক ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। এ ভিসা সুবিধা নিয়ে আমিরাতে যে কেউ ১’শ ভাগ বিনিয়োগের সুযোগ নিতে পারবেন।

এ প্রসঙ্গে শেক মোহাম্মদ বিন রাশিদ বলেছেন, আমিরাতের খোলামেলা পরিবেশ, সহিষ্ণু মূল্যবোধ, অবকাঠামো ও উদার আইন আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ব্যতিক্রমী প্রতিভাকে আকর্ষণ করবে। মানুষের স্বপ্নকে প্রতিষ্ঠান এক অনাবিল আবাসভূমি হিসেবে আমিরাত তাদের কাছে বিবেচিত হবে।

একই সঙ্গে দুবাইয়ের শাসক আমিরাতে বিনিয়োগকারীদের ছেলেমেয়ের জন্যে গ্রাজুয়েট পর্যন্ত পড়াশুনার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কাতারের সরকারি বার্তা সংস্থা ওয়াম বলছে, দেশটির জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতেই এধরনের ভিসা সুবিধা দেওয়া হচ্ছে।

একই সঙ্গে আমিরাতে কোনো প্রতিষ্ঠানের বিদেশি মালিকানার ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দেওয়া হচ্ছে। দেশটির সরকারের তরফ থেকে আমিরাতকে ‘গ্লোবাল ইনকিউবেটর ’ হিসেবে পরিচয় দেয়া হয়েছে।

সূত্র: আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ