শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

মদিনায় হাজি বহনকারী বাস উল্টে বাংলাদেশিসহ নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে মদিনা-মক্কা রোডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। পবিত্র ওমরাহ হাজীদের বহনকারী একটি বাস উল্টে গেলে এ হতাহতের ঘটনা।

সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র খালেদ আল-ছাহলি জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকালে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিলো ৯৬ ব্রিজের কাছে উল্টে যায়। এসময় এ হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ওমরাহ হজের নির্দিষ্ট কোনো সময় নেই। শুধু হজের দিনগুলো ছাড়া বছরের যেকোনো সময় ওমরাহ হজ করা যায়। বিশেষ করে রমজানের সময় ওমরাহ’র ফজিলত অনেক বেশি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ