শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

ফিলিস্তিনিদের সহায়তায় আন্তর্জাতিক বাহিনী পাঠাবে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার  তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, ফিস্তিনিদের সমর্থনে সেখানে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর চেষ্টা চলছে।

ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি এবং বায়তুল মুকাদ্দাস রক্ষায় আন্তর্জাতিক বাহিনীর গঠনের বিষয়ে কয়েকটি দেশের সহযোগিতা নেয়া হচ্ছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে তার অপরাধযজ্ঞের বিষয়ে জবাবদিহি করা না হলে তাদের অপরাধমূলক তৎপরতা বাড়তেই থাকবে।

ফিলিস্তিনে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনার পাশাপাশি বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তরকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।

গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে ৬০ জনের ফিলিস্তিনি শহীদ হন। আহত হয় কয়েক হাজার মানুষ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ