শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আনোয়ার শাহাদাৎ ওরফে শিশির (৩০) নামের এক পাষণ্ড বাবাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মে) রাতে রাঙ্গুনিয়া থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করে স্থানীয় জনতা। আজ বুধবার (২৩ মে) সকালে নিজ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতা স্কুলছাত্রী।

ধর্ষিতা ও তার মায়ের (সৎ) বরাতে পুলিশকে জানিয়েছে, লিচুবাগান এলাকার একটি ভাড়া বাসায় প্রায় দুই বছর ধরে নিজ মেয়েকে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে ধর্ষণ করে আসছে অভিযুক্ত বাবা শিশির। শিশির নামের ওই পাষণ্ডের আরও দুইজন বউ রয়েছে।

ধর্ষক শিশির নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মাইজদীর রাজগঞ্জ এলাকার মৃত এনামুল হক সেলিমের ছেলে। বর্তমানে সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় ‘ম্যাস্ট বুকস অ্যান্ড স্টেশনারি’ নামের একটি লাইব্রেরি পরিচালনা করে।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁইয়া বলেন, ‘এমন অমানবিকতা আগে কখনো দেখিনি। ধর্ষিতা ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই লম্পট ঘটনার কথা স্বীকার করেছে। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

আরও পড়ুন : ধর্ষণের পর পরিবারকে এলাকা ছাড়ার হুমকি; ৯৯৯ কলে রক্ষা (ভিডিও)

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ