শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় সংসদ ভবনের মাহবুব প্লাজায় ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির সভাপতি, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এ্যাড মো. কামরুল ইসলাম এমপি।

প্রধান অথিতির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ইফতারির আগে দোয়া কবুল হয়। আপনারা দেশের শান্তি-শৃখ্ঙলা ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বের বুকে একটি গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সভাপতিরে বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ব্রাক্ষনবাড়িয়া জেলার মানুষ সম্প্রীতিকে পছন্দ করেন। জেলা ব্রাক্ষণবাড়িয়া সমিতি বিভিন্ন সময়ে নানামূখী উদ্যোগের মাধ্যমে সামাজিক বিভিন্ন কর্মকান্ড করে আসছে। ব্রাক্ষণবাড়িয়া জেলা ও দেশের অগ্রতির জন্য ‘ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিত’ কাজ করতে চায়। তিনিও সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দিন মইন। ইফতার মাহফিলে পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদীস আল্লামা আব্দুস সামাদ।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে দল-মত নির্বিশেষে ব্রাক্ষণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এটি এখন জাতীয় স্লোগান: মোকতাদির চৌধুরী এমপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ