শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ইয়েমেনে সাইক্লোনের আঘাতে ১৭ জন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সোকোট্রায় ট্রপিক্যাল সাইক্লোন মেকুনুর আঘাতের ১৭ জন নিখোঁজ হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আজই আরও পরে ইয়েমেন মূল ভূখণ্ডের সীমান্ত এবং ওমানে এটি আঘাত হানতে পারে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সোকোট্রাকে একটি ‘দুর্যোগ এলাকা’ হিসেবে ঘোষণা দিয়েছে। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানাচ্ছে, বুধবার ঝড়ে দুটি জলযান উল্টে গেছে এবং তিনটি গাড়ি ভেসে গেছে।

সাইক্লোন মেকুনু এখন ইয়েমেনের মূল ভূখণ্ডের সীমানার কাছাকাছি এবং ওমানে আঘাত হানবে। স্থানীয় সময় শুক্রবার ওমানের শহর সালালাহ’য় সাইক্লোনটি আঘাত হানবে বলে জানা গেছে।

ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসসহ সাইক্লোনটি একটি দ্বিতীয় ক্যাটাগরির হ্যারিকেন বলে জানাচ্ছে সিএনএনের আবহাওয়া পূর্বাভাসকারীরা। তারা বলছেন, উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে।

এদিকে যেসব এলাকায় গড়ে বছরে ১০০ মিলিমিটার বা তার কম বৃষ্টিপাত হয় সেখানে মেকুনুর প্রভাবে ১০০ থেকে ২৫০ মিলিমিটার (প্রায় চার থেকে ১০ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে।

একইসঙ্গে উপকূলীয় এলাকায় প্রায় ৩০ ফুট উচ্চতার ঢেউ পর্যন্ত উঠতে পারে। ওমানে মার্কিন দূতাবাস ঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত দুর্গত এলাকা এড়িয়ে চলতে মানুষকে পরামর্শ দিয়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে।

তারা জানাচ্ছে, উপকূলবর্তী এলাকা এবং সালালাহ’র আশপাশের মানুষজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ভারি বৃষ্টিপাত, শক্তিশালী বাতাস, বন্যা, ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাটসহ দক্ষিণাঞ্চলীয় ওমানে যাতায়াত বাধাগ্রস্ত হতে পারে।

সূত্র: সিএনএন

আরো পড়ুন- রোজাদারের বিশেষ একটি দোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ