শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

রুহানিকে বহনকারী বিমানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্র একটি এয়ারলাইন কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই পরিবহন সংস্থাটি রুটিনমাফিক ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে বহন করে থাকে।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ২০০১ সালের প্রেসিডেন্ট নির্দেশ অনুযায়ী ‘সন্ত্রাসীদের অর্থায়নের কারণে’ ডেনা এয়ারওয়েজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

ওই বিবৃতিতে বলা হয়, ইরানের সরকারি ফ্লাইটগুলো পরিচালনা করে ডেনা এয়ারওয়েজ। গেলো বছরের নভেম্বরে আগে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থাকা মেরাজ এয়ার তাদের ‘ভিআইপি ফ্লাইট অপারেশনস’ ডেনা এয়ারওয়েজের কাছে হস্তান্তর করে।

তবে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল (এনআইএসি)-র নির্বাহী পরিচালক ত্রিটা পার্সি বলছেন, ডেনা এয়ারওয়েজ কেবল একটি বিমান পরিচালনা করে, যেটি প্রেসিডেন্ট রুহানি ব্যবহার করেন।

পার্সি সোশ্যাল মিডিয়ায় লিখেন, তাহলে ট্রাম্পের লক্ষ্য কী? ইরানের মধ্যপন্থীদের অপদস্থ করা এবং কট্টরপন্থীদের শক্তিশালী করা। এয়ারফ্লিটস ওয়েবসাইট জানিয়েছে, ডেনা এয়ারওয়েজ কেবল একটি বিমান পরিচালনা করে, এটি ১৯ বছরের পুরনো এয়ারবাস এ৩৪০-৩০০।

তবে নতুন এই নিষেধাজ্ঞার কারণে অফিসিয়াল ভ্রমণের জন্য ডেনা এয়ারওয়েজের বিমান বাধার মুখে পড়তে পারে। আসলে ডেনা এয়ারওয়েজের বিমান অনেকটা মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের ইরানি ভার্সন। এদিকে যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে ইরান সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ