শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

হুথিদের হামলায় ২ সৌদি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের দক্ষিণ সীমান্তে দেশটির হুথি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিজের দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব ।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সৌদি প্রেস এজেন্সি' জানিয়েছে, নিহত ব্যক্তিরা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। তবে কখন এবং কিভাবে তারা নিহত হয়েছেন সে ব্যাপারে সংবাদ মাধ্যমটি বিস্তারিত কিছু বলেনি।

এছাড়া, সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের রাজধানী আবহা শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দেশটির সামরিক বাহিনী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশটির পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে সৌদি আরব মদদপুষ্ট ভাড়াটে সেনাদের অবস্থানে কাহার-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ