শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

ফ্রান্সের নাগরিকত্ব পেলেন ঝুলে থাকা শিশুকে বাঁচিয়ে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  বহুতল ভবনের চারতলার একটি ব্যালকনিতে ঝুলে থাকা ছোট্ট শিশুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে রাতারাতি তারকা বনে যান তিনি। ফ্রান্সের নাগরিকত্ব পেলেন স্পাইডারম্যান মামোউডু গাচসামা।

মামোউডু গাচসামাকে দেশটির নাগরিকত্ব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পাশাপাশি তাকে দমকল বাহিনীতে কাজের সুযোগ দেয়া হয়েছে।

গতকাল সোমবার (২৮ মে) ২২ বছরের অভিবাসী মামৌদো গাসামার সঙ্গে দেখা করেন ম্যাক্রোঁ। এসময় তিনি তার সাহসিকতার প্রশংসা করেন।

গত শনিবার সন্ধ্যায় উত্তর প্যারিসের ঘটনা। ওইদিন স্পাইডারম্যানের মতো করে একটি ভবন বেয়ে ঝুলে থাকা শিশুকে বাঁচান মালি থেকে সাগরপথে ইউরোপে আসা মামোউডু গাচসামা।

নিজের কোনো নিরাপত্তার কথা চিন্তা না করে শিশুটিকে বাঁচান তিনি। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তিনি শিশুটিকে রক্ষা করেন।

মামোউডুর এমন কাজের প্রশংসা করেছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ উদ্ধারকাজের ছোট্ট ভিডিওটি কয়েক মিলিয়ন মানুষ দেখেছে।

এ নিয়ে গাচসামা বলেন, আমি এ কাজটি করেছি কোনও চিন্তা না করেই। আমি যখন দেখছিলাম সবাই শুধু চিৎকার করছে এবং গাড়িগুলো তাদের হর্ন বাজাচ্ছে। ঠিক তখনই আমি বিল্ডিংয়ের বারান্দা দিয়ে উপরে উঠেছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমি শিশুটিকে রক্ষা করতে পেরেছি।

তিনি আরও বলেন, আমি শিশুটিকে উদ্ধারের পর ভয় পেয়ে গিয়েছিলাম। শোবার ঘরে গিয়ে আমার শরীর কাঁপছিল। আমি দাঁড়ানো থেকে বসে পড়েছিলাম।

গাচসামার এমন কাজকে ‘সাহসিকতার পরিচয়’বলে মন্তব্য করেছেন প্যারিসের মেয়র অ্যানি হিডলগো। তিনি এক টুইট বার্তায় তাকে ‘১৮ সালের স্পাইডারম্যান’উল্লেখ করে ধন্যবাদ জানান।

সূত্র: ইন্ডিপেনডেন্ট

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ