শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কক্সবাজারে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি নেত্রকোণার ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ বলে দাবি করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা শত ছাড়াল

নিহত মো. মজিবুর রহমানের (৪২) বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে সদর থানার কবিতা চত্বর এলাকায় এই গোলাগুলি হয় বলে র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান।

তিনি বলেন, “র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী সন্দেহে কয়েকজনকে চ্যালেঞ্জ করলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

“পরে ঘটনাস্থল থেকে নেত্রকোণার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১০টি মামলার আসামি মজিবুরের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়।”

এছাড়া সেখান থেকে ছয় হাজার ইয়াবা, একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আরও পড়ুন : ‘মাদক রোধে তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করতে হবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ