শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা, আইএস নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনে সংঘবদ্ধ হামলা চালিয়েছে আইএস।

বুধবার (৩০ মে) ভারী নিরাপত্তাবেষ্টিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় ভবনে হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর গোলাগুলি প্রায় কয়েক ঘণ্টার লড়াইয়ের মাধ্যমে শেষ হয়েছে। এতে ১০ হামলাকারী নিহত হয়েছে।

এ সময় তাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নাজিব দানিশ বলেন, বিস্ফোরণ বিল্ডিংয়ের খুব কাছে ঘটানো হয়েছে এবং হামলাকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। হামলার ঘটনায় অনুসন্ধান চলছে।

তবে প্রাথমিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ছয় হামলাকারী নিহত হয়েছে বলে জানানো হয়। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল, আইএসআইএস নামেও পরিচিত) গ্রুপ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

কাবুলের আল জাজিরার জেনিফার গ্লাসি জানায়, এটি একটি জটিল আক্রমণ ছিল, কারণ যোদ্ধারা মন্ত্রণালয়ের ভেতরে শক্তিশালীভাবে প্রবেশের চেষ্টা করেছিল।

২৪ ঘণ্টা দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী জানায়, মন্ত্রণালয়ের চারদিকে বিস্ফোরণ প্রতিরক্ষা দেয়াল রয়েছে।

তালেবান ও আইএসআইএল উভয়ই কাবুলে হামলা চালিয়েছে, যার ফলে সাম্প্রতিক মাসগুলোতে এটি বেসামরিক লোকদের জন্য প্রাণঘাতী জায়গা হয়ে ওঠেছে।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন- জার্মানে কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আফগানিস্তানের মুহাম্মাদী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ