শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

এক জননী একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  এক মায়ের চার যমজ সন্তান জন্ম নিলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি প্রাইভেট হাসপাতালে।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী পিয়ারা বেগম এ সুভাগ্যবতী মা, যিনি এ চার সন্তান জন্ম দেন। চার জনের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে সন্তান জন্ম দিয়েছেন তিনি।
বুধবার নবীনগর এর একটি প্রাইভেট হাসপাতালে নবজাতক এ চার সন্তানের জন্ম হয়।

একসঙ্গে চার সন্তান প্রসব করায় পিয়ারা বেগমের পরিবারের স্বজনরা খুবই আনন্দিত। তারা এটিকে সৌভাগ্য বলে মনে করছেন। যমজ চার নবজাতককে দেখতে হাসপাতে ভীড় জমাচ্ছেন উৎসক জনতা।

ডা. সামী ত্বা-হা কবীর মীম জানান, বুধবার ভোর রাতে পিয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে সকালে আমাদের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই প্রসব সম্ভব হয়।

এক সঙ্গে চারটি সুস্থ সন্তান জন্ম নেয়ার ঘটনা বিরল। মা এবং সন্তানরা সুস্থ আছেন।

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ