শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি; গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার ৩১ মে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফটিকছড়ি উপজেলার বিএনপির নেতা মনছুর আলম চৌধুরী (৪৭) ও নুরুল ইসলাম মেম্বার (৬০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘বঙ্গবন্ধুর চেয়েও শেখ হাসিনার বিদায় বা পরিণতি খারাপ হবে।’

এ ঘটনাকে শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিহিত করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রধান আসামি করে আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ