শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

৬ মাসের মধ্য ল্যাপটপ ব্যবহার না শিখলে মন্ত্রীদের বরখাস্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বুধবার বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে যেসব মন্ত্রী ল্যাপটপ ব্যবহার করা শিখবেন না তাদেরকে বরখাস্ত করা হবে।

ভারতের এনডিটিভির খবরে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া অলি বলেছেন ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীর অফিস 'পেপারলেস' অর্থাৎ কাগুজে দলিলমুক্ত করা হবে।

কাঠথমান্ডুতে নেপাল ন্যাশনাল টিচার্স অর্গানাইজেশনের এক সভায় বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, ' আমি ইতিমধ্যেই মন্ত্রিসভায় বলেছি আগামী ছয় মাসের মধ্যে অফিস কাগজমুক্ত করা হবে এবং বৈঠকের কর্মসূচি ও এজেন্ডা আলোচনা করা হবে ল্যাপটপে।'

তিনি বলেন, মন্ত্রীরা তাদের সহকারীদের কাছ থেকে আগামী ছয় মাসে ল্যাপটপ কিভাবে চালাতে হয় তা শিখে নিতে পারেন।

ছয় মাস পরও যারা ল্যাপটপ চালাতে পারবেন না তাদেরকে বরখাস্ত করা হবে। একই সাথে বরখাস্ত মন্ত্রীদের একটি করে ল্যাপটপও দেয়া হবে যেন তারা আগামীবার ক্ষমতায় আসার আগে এটি চালানো শিখে নিতে পারেন, বলেন অলি।

নেপালের মন্ত্রী বলেন, তার সরকার এই সময়ের মধ্যে নেপাল্কে আরও তথ্য প্রযুক্তি বান্ধব করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে।

এইচজে

আরো পড়ুন তায়েফে বন্দুকধারীদের হামলায় ১ পুলিশ নিহত; কয়েক সেনা আহত

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ