শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

আফগান সরকারের সঙ্গে তালেবানের গোপন বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আফগান কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ে একটি গোপন বৈঠক করেছে তালেবান।

মার্কিন সামরিক বাহিনী এই তথ্য দিয়েছে। আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসন বলেন, বৈঠকে তালেবান ও আফগান কর্মকর্তা ছাড়াও বিদেশী সরকার ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থাও জড়িত ছিল বলে সংবাদ দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ফেব্রুয়ারি মাসে তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

তবে সে সময় ওই প্রস্তাবে সায় দেয়নি তালেবান। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাতে হতাহত হয়েছেন বহু মানুষ।

বুধবার জঙ্গি গোষ্ঠীটি আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের ভবনে হামলা চালায়। এছাড়া লোগার প্রদেশের রাজধানীতে এক পুলিশ স্টেশনেও হামলা চালিয়েছে তারা। এসব হামলায় উভয় পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটেছে।

তালেবানরা তাদের শক্তি প্রদর্শন করতে পেরেছে। কিন্তু অন্যদিকে মার্কিন বাহিনীর দাবি, আফগানিস্তানের হেলমন্ড প্রদেশে তাদের চালানো এক হামলায় ৫০ জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

নিকোলসন অবশ্য নির্দিষ্ট করে বলেননি, বৈঠকে কে কে অংশ নিয়েছিল। তবে তিনি জানিয়েছেন, এতে তালেবানের মধ্যম ও জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছে।

সূত্র: বিবিসি

আরো পড়ুন- আফগানিস্তানে হাফেজদের ওপর হামলার কৌশল ছিল ঝুঁকিপূর্ণ : জাতিসংঘ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ