শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৯টা ৫০মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বেলা পৌঁনে ১১টায় তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন।

সেখানে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে  দুপুর ১২টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং দুপুর ১টায় ঢাকায় উপস্থিত হবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংক্ষিপ্ত সফর নির্বিঘ্নে শেষ করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে। টুঙ্গিপাড়াসহ সারা জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনাকে হত্যার হুমকি, গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ