শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট

‘আলো আরো আলো ক্লাবে'র নাগরিক শোকসভা ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলো আরো আলো ক্লাবের উদ্যোগে  ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মরহুম আলহাজ নুরুল ইসলাম চৌধুরীর নাগরিক শোকসভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার বেড়াজালী মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলয়াতনে মজিদীয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ক্লাবের উপদেষ্টা এখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আলহাজ শামসুল আলম মেম্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য জানে আলম কোম্পানী, অত্র ক্লাবের উপদেষ্টা ইউছুফ কন্টাক্টর, পাইন্দং ইউ'পির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল আজিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান বিন জাবেদ, জি.এম ইলিয়াছ প্রমুখ।

ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহছানুল করিম মন্জু ও সহ-সভাপতি নাসির উদ্দীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি এমদাদুল ইসলাম।এতে আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি শিক্ষক সমিতি নেতা দিদারুল আলম,জয়নাল আবেদীন দুদু,অহিদুল আজম টিপু,মাওলানা এজাহারুল ইসলাম প্রমুখ।

এইচজে

আরো পড়ুন বিশ্বসেরা হাফেজরা তারাবি পড়াচ্ছেন কোথায়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ