শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

একজোড়া বাঙ্গি ২৫ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাঙ্গি  রাস্তাঘাটেও প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। তবে জাপানে এর দাম যে আকাশচুম্বী তা হয়তো অনেকের কাছেই অজানা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাপানে শনিবার একটি পাইকারি বাজারে একজোড়া বাঙ্গি প্রায় ২৫ লাখ টাকায় (৩ দশমিক ২ মিলিয়ন ইয়েন) বিক্রি করা হয়। ‘ইয়ুবারি মেলন’ নামের এই বাঙ্গিটি জাপানি সমাজে ‘আভিজাত্যের প্রতীক’ হিসেবে দেখা হয়।

জাপানে মৌসুমি ফলের সরবরাহ করে ক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন বিক্রেতারা। শনিবার দেশটির উত্তর হোকাইডোতে সপোরো সেন্ট্রাল নামে এক পাইকারি বাজারে নিলামে বিক্রি করা হয় বাঙ্গিগুলো।

এ টাকা দিয়ে জাপানে একটি চকচকে প্রাইভেটকার কেনা সম্ভব বলে প্রতিবেদনে আরও বলা হয়।

নিলামে কোনো ফল সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড এটি। স্থানীয় একটি ফল প্যাকেজিং ফার্ম সর্বোচ্চ দাম হাঁকিয়ে এটি কিনে নেয়।

জাপানে ইয়ুবারি জাতের বাঙ্গিগুলো খুব জনপ্রিয়। এদের আকার নির্দিষ্ট ও খুব মসৃণ হয়।

এখানে বন্ধু কিংবা সহকর্মীদের উপহার হিসেবেও এ বাঙ্গি দেয়ার প্রচলন রয়েছে। দেশটিতে সাধারণ ফলমূলের দামও তুলনামূলক বেশি। দেশটিতে এক পিস আপেল কিনতে হলে গুনতে হবে ২৪০ টাকা।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ